Logo
Logo
×

সংবাদ

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আজ সোমবার বেলা ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে আসেন তাঁরা। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে তারেক রহমানের সঙ্গে দেখা করেন নেতারা। 

বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন