Logo
Logo
×

সংবাদ

রাজধানীর ফার্মগেট এলাকায় সাকিবুল হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

রাজধানীর ফার্মগেট এলাকায় সাকিবুল হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর ফার্মগেট এলাকায় কলেজছাত্র সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের বিচার দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই অবরোধ শুরু হয়।

সড়ক অবরোধের ফলে ফার্মগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দিতে দেখা যায়। তারা বলে, ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’— এমন নানা প্রতিবাদী ধ্বনি।

সাকিবুল হাসান রানা ছিলেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ৬ ডিসেম্বর রাতে কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় তিনি গুরুতর আহত হন।

চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রানার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন