Logo
Logo
×

সংবাদ

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র‍্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তার বিষয়ে প্রশ্ন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘নো-কমেন্টস।’ এরপর তিনি বলেন, ‘ভিডিওটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করতেছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দিব।’

শেখ সাজ্জাত আলী বলেন, ‘আগামী ৪০ দিন যদি আমরা আইনশৃঙ্খলা এবং অন্যান্য বিষয় যদি নিয়ন্ত্রণে রাখতে পারি—তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন। জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন