Logo
Logo
×

সংবাদ

ঢাকা-২ আসনে জামায়াতের আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

ঢাকা-২ আসনে জামায়াতের আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

ঋণ খেলাপি হওয়ায় শনিবার রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায়।

আব্দুল হকের উদ্দেশে রেজাউল বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী, ঋণ খেলাপি আপনি। এই ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল। 

তিনি বলেন, আপনি অফিসিয়ালি ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত। আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করার সুযোগ আমাদের নেই। তবে আপনার আপিল করার সুযোগ আছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন টেন বি ফর্ম জমা দেওয়া হয়নি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এছাড়া আপনি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য দেননি।

ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন