খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের মিলাদ
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মিলাদ মাহফিলের এই কর্মসূচি শুরু হয়। পরে খালেদা জিয়া, দেশ, জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেটা রক্ষার দায়িত্ব নিতে হবে ছাত্রদলকে।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালন, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

