Logo
Logo
×

সংবাদ

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) এ কর্মসূচি পালিত হবে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

আগামী ২ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ ৪ দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান আবদুল্লাহ আল জাবের।

এ ছাড়া ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। এই তারিখের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন