Logo
Logo
×

সংবাদ

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা : সালাহউদ্দিন আহমেদ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা : সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গণমানুষের প্রত্যাশা; বাংলাদেশের মানুষের এটি আকাঙ্ক্ষা। শহীদের রক্তের আকাঙ্ক্ষা— নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে; নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে  সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনার এবং সরকার সবাইকে মিলে।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং নির্বাচনে জনগণমুক্ত এবং স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নির্বাচন কমিশন ঘোষিত তপশিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে কক্সবাজার গেছেন। শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান।

পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়াস্থ স্থানীয় একটি মসজিদে সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীরাসহ জুমার নামাজ আদায় করেন। বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দিন ধার্য ছিল। এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারি ৫ জন্য প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এ নিয়ে এই নির্বাচনে আসনটিতে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

এসব প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আব্দুল কাদের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন