জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল
মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিল করেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল করিম, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এস এম রোকুনুজ্জামান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ এবং খেলাফতে মজলিশ বাংলাদেশের মনোনীত প্রার্থী ওবাইদুল কাদের নদভী- এদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা ও মামলা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
