ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নদীপথে ঘন কুয়াশায় পথ অদৃশ্য হয়ে পড়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এতে উভয় তীরে শতাধিক যান পারাপারের অপেক্ষায় আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, আজ শুক্রবার রাত ১২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দৃষ্টিসীমা সংকুচিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বর্তমানে ছয়টি ফেরি চলাচল করে। এসব ফেরিতে আধুনিক ফগ লাইট বা পর্যাপ্ত নেভিগেশন প্রযুক্তি না থাকায় কুয়াশাচ্ছন্ন অবস্থায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই নিরাপত্তার স্বার্থে চলাচল স্থগিত রাখা হয়েছে।

