Logo
Logo
×

সংবাদ

দুদিনের মাথায় ফের বিশেষ সহকারীর দায়িত্বে সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

দুদিনের মাথায় ফের বিশেষ সহকারীর দায়িত্বে সায়েদুর রহমান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ফের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার ওই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন