Logo
Logo
×

সংবাদ

বছরের প্রথম দিন ভোরে মৌচাকে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

বছরের প্রথম দিন ভোরে মৌচাকে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

বছরের প্রথম দিন ভোরে ঢাকার মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন।

রমনা থানার উপপরিদর্শক সুশান্ত কুমার খান জানান, মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেস মোড় থেকে ফ্লাইওভারে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি যাচ্ছিল শান্তিনগর হয়ে মালিবাগ অভিমুখে, আবুল হোটেলের দিকে।

ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

নয়ন তালুকদার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা। থাকতেন যাত্রাবাড়ীর ধলপুরে। ইয়াসিনের বাড়ি মুগদা এলাকায়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন