Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা চলছে, সংসদ ভবন এলাকা লোকারণ্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা চলছে, সংসদ ভবন এলাকা লোকারণ্য

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজার আনুষ্ঠানিকতা চলছে। বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হয়েছে।

নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত আছেন। খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছেন। কালো পোশাক ও ব্যাজ পরে, জানাজায় অংশ নিচ্ছেন তাঁরা।

পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অনুমোদন ছাড়া কাউকে সংসদ ভবনের উত্তর প্লাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন