Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পাতায় এ খবর জানায়।

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জন্য বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও একে একে আসছেন।

এছাড়া, খালেদা জিয়ার শেষ যাত্রার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ এসে বুধবার ভোর থেকেই জড়ো হচ্ছেন সংসদ ভবন এলাকায়। খালেদা জিয়ার মরদেহ এখন সংসদ ভবন এলাকায় রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন