Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদার

নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়েছে, রাত থেকে এভারকেয়ার হাসপাতাল, সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। 

এ ছাড়া পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন