Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

ছবিতে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন