মানিক মিয়া অ্যাভিনিউতে দলে দলে আসছে মানুষ
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টার দিকে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক, ফার্মগেটের খামারবাড়ি এলাকার মোড়সহ ওই এলাকায় মানুষের ভিড় দেখা গেছে।

