Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাড়িতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাড়িতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে নেওয়া হয়েছে। এই বাড়িতেই তার পরিবারের সদস্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকছেন।

বাড়িটির ঠিক পাশে অবস্থিত খালেদা জিয়ার ব্যক্তিগত বাসভবন ‘ফিরোজা’। সেখানেই তিনি দীর্ঘ সময় বসবাস করেছেন।

আজ বুধবার সকাল ৯টা ১৭ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ সেখানে আনা হয়। পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বহরটি ঘিরে রাখেন।

অ্যাম্বুলেন্সটিকে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে আবৃত করা হয়েছিল। সকাল থেকেই গুলশান এলাকায় মানুষের ভিড় ছিল লক্ষণীয়। তারেক রহমানের বাসার আশপাশে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় করেন খালেদা জিয়াকে একনজর দেখার আশায়।

খালেদা জিয়ার মরদেহ বাসভবনে পৌঁছানোর আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও সেলিমা রহমান সেখানে উপস্থিত হন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন