Logo
Logo
×

সংবাদ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে বাংলাদেশে আসেন। তার আসার বিষয়টি নিশ্চিত হলেও কখন পৌঁছাবেন সে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে ইসহাক দার ২০২৫ সালের ২৪ আগস্ট ঢাকা পৌঁছানোর পর দুই দিনের সরকারি কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান এবং তার স্বাস্থ্যৰ খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন