জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা বিএনপি’র
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।
বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।
বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

