Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম

খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনের ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন।

দলের পক্ষ থেকে তার এই মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকে বিএনপি’র নেতাকর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আসতে শুরু করেছেন।

তাদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছেন। তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রেখেছে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। তবে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন