Logo
Logo
×

সংবাদ

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত, কবে মিলবে সূর্যের দেখা?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত, কবে মিলবে সূর্যের দেখা?

রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও কয়েক দিন দেশজুড়ে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে শীতজনিত রোগে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।

গতকাল রবিবার দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জের নিকলীতে। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলী উপজেলায়। আজ সোমবার সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই।

এদিকে কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও ৩ থেকে ৪ দিন।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

এদিকে শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন