Logo
Logo
×

সংবাদ

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেলার কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল কাজ করছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে। যার কারণে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন