তারেক রহমানের মনোনয়পত্র সংগ্রহ ঢাকা-১৭ আসন থেকে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়পত্র সংগ্রহ করা হয়েছে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার সকাল ১১ টা ১০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

