Logo
Logo
×

সংবাদ

বিএনপির বিবৃতি: শহিদুল ইসলামকে গ্রেফতার অগণতান্ত্রিক, অবিলম্বে মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০১ এএম

বিএনপির বিবৃতি: শহিদুল ইসলামকে গ্রেফতার অগণতান্ত্রিক, অবিলম্বে মুক্তির দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক বিবৃতিতে জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন।

বিবৃতিতে বলা হয়, এ সময় তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠায়।

বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। দলটির ভাষ্য অনুযায়ী, বিএনপি গণতন্ত্র এবং মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। মত প্রকাশের স্বাধীনতাকে তারা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার হিসেবে গণ্য করে—যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়।

তাই এ কে এম শহিদুল ইসলামকে মত প্রকাশের কারণে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে বিএনপি অনুচিত এবং অগ্রহণযোগ্য মনে করে। বিবৃতিতে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিটি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন