Logo
Logo
×

সংবাদ

গুলিস্তানে ভবনের ছাদে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

গুলিস্তানে ভবনের ছাদে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি: সংগৃহীত

গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮ তলা বাণিজ্যিক ভবনের ছাদের একটি গুদামে আগুন লেগেছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে গিয়ে কাজে যোগ দেয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের কারণও নিশ্চিত হওয়া যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন