Logo
Logo
×

সংবাদ

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরকে টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্তিতিতে যেকাউকে যেকোন সময় ভোটার করতে পারেন। 

তবে ভোটার হতে তারেক রহমান শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আসবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি ইসি মাছউদ বলেন।

এরই মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান। আজ শুক্রবার বাদ-জুমা ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এছাড়া আজকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথাও রয়েছে তার। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন