রাব্বুল আলামিনের রহমতে মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের রহমতে মাতৃভূমিতে ফিরে এসেছি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার শুরুতে এ কথা বলেন তিনি।
এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বেলা ২টা ৩০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছান। এ সময় নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান। সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান।
কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

