জেবু লন্ডন থেকে ঢাকায় এসেছে তারেক রহমানের সঙ্গে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’। লন্ডন থেকে সেও ঢাকায় এসেছে পরিবারের সঙ্গে।
বেলা ১২টার পর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দেশে ফিরেছে জেবু’—এই ক্যাপশন দিয়ে একটি ছবি প্রকাশ করা হয়।
এর কিছু আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বহনকারী বিমান।
এর আগে ফেসবুকে জেবুর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন তারেক রহমান। বিড়ালটি নিয়ে তখন থেকেই সামাজিক মাধ্যমে আগ্রহ তৈরি হয়।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জেবু আমার মেয়ের বিড়াল ছিল, এখন আমাদের সবার হয়ে গেছে।’
১৭ বছর পর আজ দেশে ফিরেছেন তারেক রহমান। বিকেলে তিনি পূর্বাচলে দলের আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে যাবেন হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে।

