Logo
Logo
×

সংবাদ

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

আগামী ৩ জানুয়ারি রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশ করবে দলটি। এ উপলক্ষে দ্রুততম সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই সমাবেশ হবে। মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যেই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীনে বেশ কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। কমিটিগুলো সমাবেশ সফল করতে একাধিকবার বৈঠকও করেছে। জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার চেষ্টা করবে দলটি। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থক জমায়েত করার চেষ্টা করবে বলে আশা করছেন দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন