Logo
Logo
×

সংবাদ

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসের তুলে নেওয়া হয় বলে দাবি করা হয়। 

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন (আটক) আদেশ রয়েছে। জিএমপির পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য ডিএমপিকে অনুরোধ জানানো হয়েছিল।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারের পর আতাউর রহমানকে ইতিমধ্যে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হতে পারে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন