Logo
Logo
×

সংবাদ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৪) জারি করা একটি প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনটি তারিখ অনুযায়ী জারি করা হয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫, তবে প্রকাশ করা হয় পরদিন, অর্থাৎ আজ বুধবার। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রজ্ঞাপনে মঙ্গলবারের তারিখ থাকলেও তা প্রকাশিত হয়েছে বুধবার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ (১) অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন