Logo
Logo
×

সংবাদ

দিল্লির বাংলাদেশ মিশনে আক্রমণ, দূতকে হত্যার হুমকি, বাধা দেয়নি পুলিশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

দিল্লির বাংলাদেশ মিশনে আক্রমণ, দূতকে হত্যার হুমকি, বাধা দেয়নি পুলিশ

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ঘিরে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। দুই দেশের অভ্যন্তরে নানা ঘটনার প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে গত রাতে দিল্লিতে। সেখানে উগ্রপন্থিরা নিরাপত্তা বলয় ভেদ করে বাংলাদেশ হাউসের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়।

বাংলাদেশ হাইকমিশন চত্বরে ঢোকার মতো স্পর্শকাতর এলাকায় তারা প্রকাশ্যে বিক্ষোভ করে এবং হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়।

সূত্র জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামক একটি কট্টরপন্থি গোষ্ঠীর সদস্যরা এই কর্মসূচি চালায়।

তারা বাংলাদেশ হাউসের মূল ফটকে পৌঁছালেও নিরাপত্তা বাহিনী কোনো ধরনের বাধা দেয়নি।

সেই সময় তারা বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেয় এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অবহিত হলেও দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির আওতায় প্রতিটি দেশই তার ভূখণ্ডে অবস্থানরত বিদেশি মিশন ও দূতদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কেও এই নীতির প্রয়োগ সমানভাবে প্রযোজ্য।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন