Logo
Logo
×

সংবাদ

ফেরি থেকে ট্রাকসহ পাঁচ গাড়ি ধলেশ্বরীতে, ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম

ফেরি থেকে ট্রাকসহ পাঁচ গাড়ি ধলেশ্বরীতে, ৩ মৃত্যু

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি গাড়ি পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় এই দুর্ঘটনায় পড়ে গাড়িগুলো।

পরে রাত দেড়টার দিকে নৌ-পুলিশের ডুবুরি দল দুটি মরদেহ উদ্ধার করে। এর আগে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, ‘বক্তাবলীর পূর্ব ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটির সঙ্গে সঙ্গে সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি ভ্যান নদীতে পড়ে যায়।’

রকিবুজ্জামান বলেন, ‘আমাদের ধারণা, ফেরিতে ওঠার সময় ট্রাকটি গিয়ারে ছিল। ফলে হঠাৎ ইঞ্জিন চালু হয়ে যাওয়ায় চালক তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ঘটনাস্থলে থাকা সবগুলো যানবাহন পানিতে ডুবে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, দুর্ঘটনার পর সাঁতরে তীরে উঠলেও ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন