Logo
Logo
×

সংবাদ

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র সন্ত্রাসীদের চালানো ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টার কিছু পর ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়।

জানাজা শেষে শহিদদের কফিনে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সেনা, নৌ ও বিমান—তিন বাহিনীর প্রতিনিধিরাও যথাক্রমে শ্রদ্ধা জানান।

পরে ছয় শহিদের মরদেহ হেলিকপ্টারে করে নিজ নিজ জেলার উদ্দেশে পাঠানো হয়।

নিহত ৬ শান্তিরক্ষী হলেন—নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

গত শনিবার, ২০ ডিসেম্বর সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

এর আগে, ১৩ ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিকস বেইসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় দায়িত্ব পালনরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর ড্রোন হামলা চালায় একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী।

এই সন্ত্রাসী হামলায় ছয়জন শান্তিরক্ষী ঘটনাস্থলেই শহিদ হন এবং আরও নয়জন আহত হন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন