Logo
Logo
×

সংবাদ

সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশেৃ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সর্বোচ্চ সংযম দেখাতে বলেছেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে গুতেরেস জানান, তিনি তরুণ নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।

এ ঘটনায় তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন