Logo
Logo
×

সংবাদ

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা

ফাইল ছবি

ওসমান হাদির জানাজা শেষে সেখানে উপস্থিত এক দল লোক সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মাইকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাতে থাকেন সেনা সদস্যরা।

তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়ে ছিলেন।

সেখান থেকে এখন ধীরে ধীরে লোকজন সরে শাহবাগের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন বিবিসির সংবাদ দাতারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন