Logo
Logo
×

সংবাদ

লন্ডনের পথে রওনা হয়েছেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম

লন্ডনের পথে রওনা হয়েছেন ডা. জুবাইদা রহমান

দীর্ঘ প্রায় দেড় দশক যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে লন্ডনের পথে রওনা হয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ভাবি লন্ডনে ফিরে গেছেন। ইনশাআল্লাহ, তিনি জনাব তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন।’

রুমন আরও জানান, নির্ধারিত সময়ে বিমানটি ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে গত ৫ ডিসেম্বর দেশে এসেছিলেন জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে ও চিকিৎসা তদারকির উদ্দেশ্যে তার এই আগমন ঘটে।

জুবাইদা রহমান নিজেও বিএনপির গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে শারীরিকভাবে দুর্বল খালেদা জিয়ার চিকিৎসায় সক্রিয় ভূমিকা পালন করেন।

চিকিৎসা বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। বোর্ডে দেশি ও বিদেশি চিকিৎসকরা যুক্ত রয়েছেন।

বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাস ধরে অপেক্ষাকৃত স্থিতিশীল। চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সেরে উঠবেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন