Logo
Logo
×

সংবাদ

মব-হামলা-ভাঙচুর একটা ব্লু প্রিন্টের অংশ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

মব-হামলা-ভাঙচুর একটা ব্লু প্রিন্টের অংশ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের একটা অংশ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে এসব কথা বলেন তিনি। 

বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ‘মব, হামলা, ভাঙচুর এগুলো একটা ব্লু প্রিন্টের অংশ বলেই আমরা মনে করি’।

এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা’ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মির্জ ফখরুল বলেন, ‘তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না।’

এসব সহিংসতাকে ‘নির্বাচন ঠেকানোর অপচেষ্টা’ বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন