Logo
Logo
×

সংবাদ

'হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না'

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

'হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না'

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহীম রুহি। আজ শুক্রবার সকালে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন।

গাজী আব্দুর রহীম বলেন, ‘ভারতীয় প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন পরে হবে। আগে আমার ভাইয়ের রক্তের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যার বিচার না করে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।

গাজী আব্দুর রহীম আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান গড়ে উঠবে। জনগণ আর কোনো অন্যায় ও অবিচার মেনে নেবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন