Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।

এতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তার জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে।’ 

আরও বলা হয়, এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন