Logo
Logo
×

সংবাদ

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ছাপা সংস্করণ আজ প্রকাশিত হয়নি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ছাপা সংস্করণ আজ প্রকাশিত হয়নি

দেশের অন্যতম প্রধান দুটি দৈনিক ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর ছাপা সংস্করণ আজ শুক্রবার প্রকাশিত হয়নি।

বৃহস্পতিবার রাতের সহিংস হামলার কারণে পত্রিকা অফিসের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

একইসঙ্গে সংবাদমাধ্যম দুটি তাদের অনলাইন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রেখেছে। রাত সাড়ে ১১টার পর থেকে অনলাইন সংস্করণে নতুন কোনো সংবাদ প্রকাশ পায়নি।

প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, রাতে হঠাৎ করে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

তাছাড়া প্রথম আলো এক বার্তায় জানিয়েছে, ‘গত রাতে আমাদের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের কারণে ছাপা পত্রিকা ও অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এই অবস্থায় আমরা দুঃখিত এবং পাঠকদের সহযোগিতা কামনা করছি। খুব দ্রুত কারিগরি সুবিধা পুনরুদ্ধার করে নিয়মিত কার্যক্রম চালু করা হবে।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন