ডেইলি স্টার অফিসে আগুন, ভেতরে আটকা বেশ কয়েকজন সংবাদকর্মী
ছবি: সংগৃহীত
প্রথম আলোতে ভাঙচুরের পরে ডেইলি স্টার ভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
ডেইলি স্টারের রিপোর্টার জায়মা ইসলাম ফেসবুকে লিখেছেন, আমি আর নিশ্বাস নিতে পারছি না। প্রচণ্ড ধোয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছ।
প্রতিষ্ঠানটির আরেক কর্মী তাজদিন হাসান ফেসবুকে লিখেছেন, ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়েছে। আমার বেশ কয়েক সহকর্মী ভেতরে আটকা পড়েছেন। ২০ জনের বেশি সহকর্মী ভবনের ছাদে অবস্থান করছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা। তিনি বিবিসি বাংলাকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত রয়েছেন। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

