Logo
Logo
×

সংবাদ

নিয়ন্ত্রণে লালবাগে প্লাস্টিক গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

নিয়ন্ত্রণে লালবাগে প্লাস্টিক গুদামে আগুন

পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে লালবাগে ইসলামবাগের চেয়ারম্যানঘাটের ওই গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা দেড়টায় লাগা আগুন ১১ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বেলা দেড়টার দিকে রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মোট ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন