Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে নয়াদিল্লি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে নয়াদিল্লি

ঢাকায় ভারতের হাইকমিশনের ওপর সম্ভাব্য হুমকি এবং কিছু রাজনৈতিক নেতার মন্তব্যের প্রতিবাদ জানাতে, বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে নয়াদিল্লি।

এ তথ্য নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি ঢাকায় ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে।

এনডিটিভি জানিয়েছে, ভারতের পক্ষ থেকে তলবের অন্যতম কারণ হলো—বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্য।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি বলেন, ‘সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’ এ বক্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উসকানিমূলক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

ভারতের দাবি, এ ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন