Logo
Logo
×

সংবাদ

মোদির বিজয় দিবসের বার্তায় নেই বাংলাদেশের নাম, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

মোদির বিজয় দিবসের বার্তায় নেই বাংলাদেশের নাম, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

ছবি: সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ১৯৭১ সালের যুদ্ধের শেষ পর্যায়ে এই সংগ্রামে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশের বিজয় দিবসকে বরাবরই নিজেদের বিজয় বলে দাবি করে আসছে এবং পালন করে আসছে ভারত।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে বাংলাদেশের নাম বা বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি তিনি। বরং, ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে যেসব সাহসী সেনা সদস্য আত্মত্যাগ ও বীরত্ব প্রদর্শন করেছেন, বিজয় দিবসে তাদের স্মরণ করছি। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অধ্যায় সৃষ্টি করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে।’

ভারতের প্রধানমন্ত্রী এমন দাবি করলেও ঐতিহাসিকভাবে এই দিনটির মূল বিজয় বাংলাদেশেরই। কারণ ১৬ ডিসেম্বর দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে দেশ হিসেবে জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন