জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়।
ফুল দেওয়ার পর ড. ইউনূস কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিকে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকেই লাল-সবুজ আলোকছটায় রাঙানো হয় রাজধানী। আলোকসজ্জায় সেজে ওঠে শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনা।

