Logo
Logo
×

সংবাদ

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।

আনিস আলমগীরকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না— এ বিষয়ে জানতে আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর সঙ্গে কথা বলে এ বিষয়ে আমরা বিস্তারিত জানাব। তাঁর সঙ্গে এখনো কথা বলিনি, আমি ডিবি কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বলব, তারপর বিস্তারিত বলতে পারব।

এর আগে, রাত ৮টার আগে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি সদস্যরা গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। 

সাংবাদিক আনিস আলমগীর সাম্প্রতিক টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন