Logo
Logo
×

সংবাদ

হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই জানিয়েছে তালেবুর রহমান বলেন, ‘টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ।’

এর আগে আজ সকালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।

মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নাকে পল্টন থানা পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কি না? এমন তথ্যও নেই পুলিশের কাছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন