Logo
Logo
×

সংবাদ

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 

সন্দেহভাজন ওই ব্যক্তির বিষয়ে তথ্য জানতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোরালো অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

পুলিশের মতিঝিল ডিসির 01320040080 এবং ওসি পল্টনের 01320040132 এই নম্বরে তথ্য জানানোর জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন