Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম

রাজধানীতে চলন্ত বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কিনা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন